Monday, 4 June 2012

সাইবার যুদ্ধ

অনেকেই হয়তো ভাবছেন এই সাইবার যুদ্ধ মানে শুধু পাল্টাপাল্টি হ্যাকিং ,কিন্তু ব্যাপারটা আসলে ঠিক সেইরকম না একটা সাইবার অ্যাটাক প্রতিপক্ষের ভয়ংকর ক্ষতি করতে সক্ষম আসুন তার কিছুটা জানিঃ 

Titan Rain::

Titan Rain
মূলত একটি হ্যাকার গোষ্ঠীর কোড নেম , যেটা কিনা FBI কর্তৃক দেয়া এই গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ অনেক সংস্থা যেমন NASA , US Military , Lockheed Martin (পৃথিবীর সবথেকে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ) তে সাইবার হামলা চালিয়েছিলো হ্যাকিং ইতিহাসে এই হামলাটাকেই সবথেকে ভয়ংকর এবং শক্তিশালী হামলা হিসেবে ধরা হয় এই আক্রমণের মাধ্যমে অনেক গুরুত্ব তথ্য চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় , একই সাথে কিছু ব্যাকডোর তৈরি করে রেখে যায় ,যাতে পরবর্তী আক্রমণগুলো সহজ হয় কেউ জানেনা ঠিক কবে থেকে এই আক্রমণ শুরু হয়েছিলো , তবে এই আক্রমণ দৃষ্টিগোচর হয় ২০০৪ সালে এখনো কেউ জানেনা ঠিক কোথা থেকে বা কারা এই আক্রমণের পিছনে ছিলও , তবে ধারনা করা এটা চাইনিজদের কাজ


Mafia Boy:: 

Michael Calce
নামের এই হ্যাকার (যার হ্যাকিং কোড নেম mafiaboy ) ২০০০ সালের তৎকালীন বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন yahoo হ্যাক করে, একই সাথে amzon , ebay ,CNN হ্যাক করে বিশেষজ্ঞদের মতে এই আক্রমনের ফলে ক্ষতির পরিমান ছিলো প্রায় . বিলিয়ন ডলার যদিও এই আক্রমনের জন্য হ্যাকারকে খুব বেশী শাস্তি পেতে হয়নি , মাত্র মাসের জেল , সাথে ইন্টারনেট ব্যবহারের কিছু বিধি নিষেধ


Sony Play Station Network::

এই আক্রমনের মাধ্যমে প্রায় ৭৭ মিলিয়ন প্লে স্টেশন ইউজারের আইডি ,পাসওয়ার্ড্এমনকি তাদের ক্রেডিট কার্ড হ্যাক হয়েছিলো ক্ষতির পরিমান প্রায় - বিলিয়ন ডলার

Morris Worm ::

Robert Tappan Morris
নামের এক প্রোগ্রামার , সমস্ত ইন্টারনেটে ডাটার পরিমান হিসাব করার জন্য একটা প্রোগ্রাম তৈরী করতে গিয়ে ভুলক্রমে এই ভাইরাসের তৈরী করে , যা কিনা খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে থাকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের প্রায় 6000 কম্পিউটার পুরোপুরি নস্ট করে ফেলে এই অপরাধে তার তিন বছরের জেল হয় , যেটা ছিলো সাইবার অপরাধের জন্য সর্বপ্রথম শাস্তির ঘটনা


Mydoom Virus::

সর্বপ্রথম ২০০৪ সালে দেখা যায় , যেটা কিনা এখন পর্যন্ত ৩৯ বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এর স্রস্টাকে সেটা এখনো রহস্য তবে এই ভাইরাসবহন কারী প্রথম মেইল এসেছিলো রাশিয়া থেকে

The Original Logic Bomb::

আমার দৃষ্টিকোণ থেকে এটাই সবথেকে ভয়ংকর সাইবার হামলা কোন মিসাইল , বিমান হামলা , বা বিস্ফোরক ছাড়াই একটি সাইবেরিয়ান গ্যাস পাইপলাইন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলো CIA এমন কিছু কোড পাঠায় যেটা সেই গ্যাস পাইপলাইনের সিস্টেমকে সম্পূর্ণ উলট পালট করে দেয় , এবং পুরো সিস্টেম বিস্ফোরিত হয় ঘটনার সময়কাল ১৯৮২  

পোস্টটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন ধন্যবাদ আমাদের সাইবার যুদ্ধ সফল হোক 

0 comments:

Post a Comment